মা
ভোর ৬.৩১।
ছোট্ট মেয়েটা আমার ঘুম থেকে উঠেছে চোখ মুছতে মুছতে দুধ খাওয়ার বাহানা, কি নির্ভরতা তার মুখে! ঘুম থেকে উঠতেই খেলতে বসে সাজিয়ে নিয়ে তার খেলনার পসরা।ঘরময় ছড়ানো তার খেলনা, একদিকে তার পটি,অন্য দিকে ভাত, আর বাকি রইল তার চিৎকার সেটাই বা বাদ যায় কেমন করে!! শুরু সব এক সাথে। সব সামলিয়ে হাপিয়ে উঠে মা হয়ে উঠে বিরক্ত কিন্তু কিছু চিন্তা করেই যেন মনে এক অদ্ভুত মায়া সমেত মিশ্র এক অনুভূতির জন্ম নেয় এই ভেবে যে, বাচ্চাটা বড় হয়ে যাবে একদিন দেখতে দেখতে তখন আর এভাবে জালাতন করবে না, এতটা নির্ভরশীল ও আর থাকবেনা। তখন মিস করব এই সময় গুলো, ভাবতেই মনটা ভার হয়ে যায় মায়ের।।
Comments
Post a Comment